২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ সরকার এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাখার সদস্যদের অংশগ্রহণে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী।
সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত হাবিবুল্লাহ সরকারকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ সরকার শাখার সেক্রেটারি হিসেবে নাজমুল হাসানকে মনোনীত করেন।
সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।
এসআর