এইমাত্র
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

    তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম


    ইউরোপের দেশ ইতালিতে ২০২৬–২০২৮ মেয়াদের তিন বছরের কর্মসূচির আওতায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়ার প্রথম ধাপের ‘ক্লিক ডে’ সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্ধারিত এক লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটায় বিভিন্ন খাতে আবেদন গ্রহণ শেষ হয়।


    কঠোর শর্ত ও জটিল আবেদন পদ্ধতির কারণে প্রত্যাশার তুলনায় আবেদন সংখ্যা কম হয়েছে। এ কারণে প্রবাসী বাংলাদেশিদের ধারণা, যারা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পেরেছেন, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি।


    তিন বছর মেয়াদি এ কর্মসূচিতে খাতভিত্তিক কোটা নির্ধারণ করা হয়েছে। মৌসুমি বা সিজনাল খাতে— বিশেষ করে কৃষি ও পর্যটন খাতে ৮৮ হাজার কর্মী নেয়া হবে। নন-সিজনাল খাতে সুযোগ রয়েছে ৭৬ হাজার ২০০ জনের জন্য এবং স্বনির্ভর বা স্বকর্মসংস্থানের জন্য নির্ধারণ করা হয়েছে ৬৫০ জনের কোটা।


    গত ১২ জানুয়ারি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে ‘ক্লিক ডে’র মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। শেষ দিনে গৃহস্থালি বা ডোমেস্টিক খাতে আবেদনের চাপ বেশি ছিল।


    ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবাসন সনদ ও রেসিডেন্স সংক্রান্ত কঠোর শর্ত এবং দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেক সম্ভাব্য প্রার্থী আবেদন করতে পারেননি। ফলে যারা সব শর্ত পূরণ করে আবেদন সম্পন্ন করেছেন, তারা আগের তুলনায় বেশি সুবিধাজনক অবস্থানে আছেন।


    তাদের মতে, এবারের প্রক্রিয়া ছিল কঠিন ও সময়সাপেক্ষ। তবে নিয়ম মেনে সঠিকভাবে আবেদনকারীরা ইতিবাচক ফল পাওয়ার আশা করা হচ্ছে। একই সঙ্গে ভিসার সুযোগকে কেন্দ্র করে দালাল চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।


    এদিকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ৬৫ হাজার শ্রমিকের জন্য আগাম আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।


    এবি 

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…