এইমাত্র
  • প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির
  • টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা
  • ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
  • আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • আজ শনিবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাতকানিয়ায় জামায়াত কর্মীকে পথরোধ করে নৃশংসভাবে ছুরিকাঘাত

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ এএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ এএম

    সাতকানিয়ায় জামায়াত কর্মীকে পথরোধ করে নৃশংসভাবে ছুরিকাঘাত

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ এএম

    চট্টগ্রামের সাতকানিয়ায় প্রকাশ্য সড়কে মোটরসাইকেলের গতিরোধ করে জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর সংঘবদ্ধ হামলা ও ছুরিকাঘাত করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।


    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া ৫ নম্বর ওয়ার্ডের ভরিয়াকুল সড়কের হাতিয়ারকুল বায়তুর রহমান মসজিদ সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩২)। তিনি সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গারাংগিয়া মাদ্রাসা এলাকার সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।


    স্থানীয় সূত্র জানায়, বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে হাতিয়ারকুলের দিকে যাচ্ছিলেন গিয়াস উদ্দিন। ভরিয়াকুল সড়কের নির্জন অংশে পৌঁছালে হঠাৎ কয়েকজন যুবক তাঁর পথরোধ করে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই শুরু হয় হামলা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আগে থেকেই ওত পেতে ছিল। মোটরসাইকেল থামাতেই লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে তারা। একপর্যায়ে গিয়াস উদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে শাহ আলম নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে বলে অভিযোগ রয়েছে।


    হামলার পর রক্তাক্ত অবস্থায় সড়কের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন এবং মাথায় ও পিঠে গুরুতর জখম রয়েছে।


    উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাইন অভিযোগ করেন, “গিয়াস উদ্দিন আমাদের একজন সক্রিয় কর্মী। সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করায় তাঁকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়। ফ্যাসিস্টদের দোসর সন্ত্রাসী শাহ আলম ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে।” তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


    সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল হালিম বলেন, “একজন নিরীহ লোকের ওপর এমন অতর্কিত হামলা নিন্দনীয়। প্রকাশ্যে এভাবে লাঠিপেটা ও ছুরিকাঘাত এলাকায় আতঙ্ক তৈরি করেছে।” অন্যদিকে, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জাকারিয়া জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে বিস্তারিত এখনো জানেন না।


    এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…