এইমাত্র
  • প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা থেকে ৬ জনকে হেফাজতে নিলো পুলিশ
  • রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি
  • যে কারণে ভারতের স্পাইসজেট বাংলাদেশের আকাশসীমায় নিষিদ্ধ
  • ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী
  • ’বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে’
  • শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর জানাল মাউশি
  • পশ্চিম তীরে ইসরায়েলের দখল জোরদার, সংকটে ফিলিস্তিন কর্তৃপক্ষ
  • মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ বসতে পারে
  • পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইউক্রেনকে ইইউর ১০৬ বিলিয়ন ডলারের ঋণ, আটকে দেয়ার হুঁশিয়ারি হাঙ্গেরির
  • আজ রবিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ববিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

    ববিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

    যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নেতৃত্বে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরি শেষে বিশ্ববিদ্যালয় পরিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। উপাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন বিভাগ, আবাসিক হল এবং সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


    দিবসটির তাৎপর্য তুলে ধরতে সকাল সাড়ে ১০টায় কীর্তনখোলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


    শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. রাহাত হোসাইন ফয়সালের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।


    এ সময় বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তানভীর কায়ছার, জনসংযোগ অফিসের উপপরিচালক ফয়সাল মাহমুদ এবং কর্মচারী প্রতিনিধি হাসানুজ্জামান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলিফ খান বাপ্পি ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ফারিমা ফরহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান মোহসিনা হোসাইন।


    উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতার সংগ্রাম এগিয়েছে। ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করায় আজ সারাবিশ্বে দিবসটি পালিত হচ্ছে। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”


    মহান শহীদ দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…