এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গ্রামবাসীর উদ্যোগে তাবু টানিয়ে অস্থায়ী মসজিদ, হরগজ দক্ষিণ পাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

    গ্রামবাসীর উদ্যোগে তাবু টানিয়ে অস্থায়ী মসজিদ, হরগজ দক্ষিণ পাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের দক্ষিণ পাড়া (হুনা পাড়া) এলাকায় গ্রামবাসীর উদ্যোগে তাবু টানিয়ে একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করা হয়েছে। নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগ বাস্তবায়ন করেছেন।


    স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্থায়ী মসজিদের প্রয়োজন থাকলেও অর্থসংকটের কারণে তা নির্মাণ সম্ভব হয়নি। ফলে মুসল্লিদের নামাজ আদায়ে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে জুমা ও রমজান মাসে জামাতে নামাজ পড়ার জন্য পর্যাপ্ত জায়গার অভাব ছিল।


    এ অবস্থায় গ্রামের কয়েকজন যুবক ও প্রবীণ ব্যক্তি একত্রিত হয়ে তাবু টানিয়ে অস্থায়ী মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। বাঁশ, ত্রিপল ও কাপড় দিয়ে তৈরি করা হয়েছে কাঠামো। ভেতরে জায়নামাজ, পাটি ও কার্পেট বিছিয়ে নামাজের ব্যবস্থা করা হয়েছে।


    গ্রামবাসীর ভাষ্য, এটি সাময়িক সমাধান। ভবিষ্যতে স্থায়ী মসজিদ নির্মাণের লক্ষ্যে জমি ও অর্থ সংগ্রহের চেষ্টা চলছে। এ জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন তারা।


    স্থানীয়দের মতে, সীমিত সামর্থ্য নিয়েও গ্রামবাসীর এ উদ্যোগ ধর্মীয় চেতনা ও সামাজিক ঐক্যের একটি দৃষ্টান্ত।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…