এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

    গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

    গণঅভ্যুত্থানের পর প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আঁধারে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।


    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার পর গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়।


    ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবক লীগের বার্থী ইউনিয়ন শাখার সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লা, সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাসুম সরদার, গোলাম মোস্তফা, আজিজুল মোল্লাসহ কয়েকজন শহীদ মিনারে ফুল দিচ্ছেন। এ সময় তাঁদের বলতে শোনা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরনদী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।


    অপর একটি ভিডিওতে দেখা যায়, একই ব্যক্তিরা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করছেন। সেখানে তাঁদের একজন বলেন, দীর্ঘ ১৮ মাস পর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হলো।


    এ বিষয়ে গৌরনদী পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, পতাকা উত্তোলনের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই। ছবি ফেসবুকে ছড়িয়ে রাজনীতিতে ফেরা যায় না বলেও মন্তব্য করেন তিনি।


    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, এ ধরনের কোনো তথ্য তাঁর জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…