এইমাত্র
  • ‘একুশে বইমেলায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে’
  • ‘আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মশকরা’
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে: ইশরাক
  • কুষ্টিয়ায় নিখোঁজের ২১ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  • দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি
  • যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ওষুধ-কেমিক্যাল ক্রয়ে চাহিদা ৬০ কোটি, বরাদ্দ ৮ কোটি টাকা!
  • বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা
  • পিলখানা হত্যাকাণ্ড: বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মিরসরাইয়ে ফসলি জমি থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

    মিরসরাইয়ে ফসলি জমি থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম


    চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজ ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের পাশের নিচু ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।


    স্থানীয়রা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে তার দুই পা বাঁধা ছিল। এতে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


    নিহত চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। কী কারণে তিনি হত্যার শিকার হয়েছেন এ বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি।


    এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঠাকুরদিঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…