এইমাত্র
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ড
  • দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করা হবে: এ্যানি
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের স্ত্রীর ইন্তেকাল

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

    সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের স্ত্রীর ইন্তেকাল

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম


    নোয়াখালী-০২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


    গত ১৭ ফেব্রুয়ারি থেকে তিনি হাসপাতালের আইসিইউতে (ICU) লাইফ সাপোর্টে ছিলেন।


    মরহুমার পরিবার সূত্রে জানানো হয়েছে, দুটি ধাপে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আজ বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোড এলাকার ৪৩ নম্বর বাড়ির সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


    জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণীর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নোয়াখালী জেলা বিএনপি ও জামায়াতের জেলা আমিরসহ বিশিষ্ট ব্যক্তিরা।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…