এইমাত্র
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জনগণের খাদেম হয়ে বেঁচে থাকতে চাই: আজহারুল ইসলাম

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    জনগণের খাদেম হয়ে বেঁচে থাকতে চাই: আজহারুল ইসলাম

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম


    তারাগঞ্জ (রংপুর) রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


    তিনি বলেন, আমি আপনাদের খাদেম হয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা দোয়া করবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।


    বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, শাহ্পাড়া, কামারপাড়া এবং ইকরচালী বাজারসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।


    স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই রাস্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি সহায়তা ও কর্মসংস্থানের বিষয়ে নিজেদের দাবি তুলে ধরেন। তিনি এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।


    এ সময় বিভিন্ন এলাকার নারী-পুরুষ, প্রবীণ ও তরুণরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। সাধারণ মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ ধারণ করে।


    সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি। তিনি দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চান। এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


    পরে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন। 


    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহর কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সেবার মান বিষয়ে বিস্তারিত জানতে চান।


    এ সময় তার সঙ্গে ছিলেন তারাগঞ্জ উপজেলা জামাতের আমির এস.এম আলমগীর হোসেন, রংপুর জেলা কর্ম পরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খান ও তারাগঞ্জ উপজেলার জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…