এইমাত্র
  • মসজিদুল আকসায় এশা ও তারাবি নামাজ বন্ধ
  • বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক
  • চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার
  • কাবুলের আকাশে বিস্ফোরণ, পাকিস্তানি বিমানে গুলিবর্ষণ আফগান বাহিনীর
  • আজও মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা
  • জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
  • এক নজরে ইরানের প্রধান রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা
  • ১৫ বছর পর রোগীদের খাবার সরবরাহে নতুন ঠিকাদার
  • বাউফলে কালী প্রতিমা ভাঙচুর
  • খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইসরাইলের তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম

    ইসরাইলের তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম
    সংগৃহীত ছবি

    ইসরায়েলের তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (০১ মার্চ) সকাল ৬টার কিছু পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্কসংকেত বেজে ওঠে।  

    এর পরেই তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ইরানের দিক থেকে আসা হামলা প্রতিহত করার চেষ্টা করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

    ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলেভের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ইরানের আরো ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যেকোনো সময় হামলাজনিত সতর্কসংকেত বেজে উঠতে পারে।

    এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের রাজধানী দোহার বাসিন্দারাও দাবি করেছেন, শহরটিতে অন্তত ১১টি বিস্ফোরণ ঘটেছে।

    এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের হামলায় দেশটিতে আরো আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…