এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    জাতীয়

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১১:১৩ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১১:১৩ এএম

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১১:১৩ এএম
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুইজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার।

    গতকাল মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমান। 

    একই দিনে জারি করা অপর একটি আদেশে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) বদলি করা হয়েছে। 

    মন্ত্রণালয় সূত্র জানায়, পুলিশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।

    এইচএ

     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…