এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    জাতীয়

    মধ্যপ্রাচ্যে সংঘাত: শাহজালালে আরও ২৫ ফ্লাইট বাতিল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম

    মধ্যপ্রাচ্যে সংঘাত: শাহজালালে আরও ২৫ ফ্লাইট বাতিল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম
    ছবি: সংগৃহীত

    ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। এ কারণে আজ বুধবার (৪ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৫টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

    শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫ ফ্লাইট বাতিল করা হয়েছে। 

    আজ বাতিল ফ্লাইটগুলোর মধ্য কাতারের ৪টি, কুয়েতের ২টি, জাজিরা (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটসের ৫টি, ইউএস-বাংলার ৪টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলে এ পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করা হলো।

    এদিকে, ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। অনেকে ছুটি নিয়ে দেশে আসলেও এখন সঠিক সময়ে যেতে পারছেন না। ফলে এক ধরনের অনিশ্চয়তার মধ্য পড়েছেন তারা। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…