এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক হলেন আহমাদ ওয়াহিদি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম

    ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক হলেন আহমাদ ওয়াহিদি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। 

    ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ১ মার্চ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হওয়ার ৫ দিন পর আহমাদ ওয়াহিদিকে নতুন সর্বাধিনায়ক হিসেবে বেছে নিলো ইরান।

    সীমান্ত রক্ষার পাশাপাশি আইআরজিসির প্রধান দায়িত্ব ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার এবং ইসলামি বিপ্লবের অর্জনকে রক্ষা করা। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে এ বাহিনী গঠিত হয়েছিল।

    ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি আইআরজিসির গঠনের শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। ১৯৮৮ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির এলিট ব্রিগেড কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ছিলেন। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদের সময়ে (২০০৫-২০১৩) পর্যন্ত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন ওয়াহিদি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…