এইমাত্র
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    চাকরি

    ৫০ লাখ টাকা বেতনে কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা, থাকা-খাওয়া ও যাতায়াত ফ্রি

    চাকরি ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
    চাকরি ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

    ৫০ লাখ টাকা বেতনে কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা, থাকা-খাওয়া ও যাতায়াত ফ্রি

    চাকরি ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

    মাইনাস তাপমাত্রা, ছয় মাসের অন্ধকার আর চারদিকে শুধু বরফ ভাবতেই কাঁপুনি ধরছে? কিন্তু যদি এই প্রতিকূল পরিবেশই আপনার কাছে অ্যাডভেঞ্চার মনে হয়, তাহলে এই চাকরির খবরটি আপনার জন্য দারুণ সুখবর। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে অ্যান্টার্কটিকায় তাদের গবেষণা কেন্দ্রগুলোতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে। সবচেয়ে বড় আকর্ষণ বার্ষিক বেতন ৩০ হাজার ২৪৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা) থেকে শুরু হলেও থাকা, খাওয়া, যাতায়াত, বিশেষ শীতবস্ত্র এমনকি প্রশিক্ষণ—সবই সম্পূর্ণ ফ্রি। কর্মীদের কোনো খরচই বহন করতে হবে না।

    বর্তমানে যেসব পদের জন্য আবেদন নেয়া হচ্ছে:

    ১। শেফ

    ২। কাঠমিস্ত্রি

    ৩। প্লাম্বার

    ৪। ইলেকট্রিশিয়ান

    ৫। প্ল্যান্ট অপারেটর

    ৬। বোটিং অফিসার

    ৭। আবহাওয়া পর্যবেক্ষক

    ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে অ্যান্টার্কটিকা জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে স্টেশন লিডার, প্রাণিবিদ্যা ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ আরও কয়েকটি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

    অ্যান্টার্কটিকায় কাজ মানেই আরাম নয়। বছরের প্রায় ছয় মাস সূর্যের আলো দেখা যায় না। চারদিকে শুধু অন্ধকার, বরফ আর ভয়ংকর তুষারঝড়। কখনো কখনো তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াসে। রথেরা রিসার্চ স্টেশনের অপারেশন ম্যানেজার মাইক ব্রায়ান বলেন, একটি ছোট সমাজ চালাতে যেমন শেফ দরকার, তেমনি দরকার মেকানিক, কারিগর ও প্রকৌশলী। আমাদের কর্মীরা সাধারণ মানুষ, কিন্তু কাজ করেন পৃথিবীর সবচেয়ে অসাধারণ জায়গাগুলোর একটিতে।

    এই চাকরিগুলোর চুক্তির মেয়াদ ৬ থেকে ১৮ মাস পর্যন্ত হতে পারে। এখানে কাজের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলগতভাবে মানিয়ে নেয়া।হ্যালি-৬ গবেষণা স্টেশনে ছয় বছর ধরে কাজ করা ফিল কুলম্যান বলেন, এটা শুধু একটা স্টেশন নয় এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের পরিবার। এখানে টিকে থাকতে হলে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর দলগত মানসিকতা সবচেয়ে জরুরি।

    যাদের মধ্যে চরম শীত সহ্য করার সাহস, অভিযোজন ক্ষমতা আর অ্যাডভেঞ্চারের নেশা আছে তাদের জন্য এই চাকরি হতে পারে জীবনের সবচেয়ে ব্যতিক্রমী অধ্যায়। আগ্রহীরা ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে আবেদন করতে পারবেন। বরফের রাজ্যে কাজ করার স্বপ্ন থাকলে, সুযোগটা হাতছাড়া না করাই ভালো।

    সূত্র: ডেইলি মেইল।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…