এইমাত্র
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সরকারি অফিস টাইমে বেসরকারি হাসপাতালে রোগী দেখেন ডা এমদাদুল!

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

    সরকারি অফিস টাইমে বেসরকারি হাসপাতালে রোগী দেখেন ডা এমদাদুল!

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

    মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইমদাদুল হক ইমনের বিরুদ্ধে সরকারি অফিস সময়ে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ উঠেছে ।

    জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের জয়রা রোড়ে অবস্থিত আল-বারাকাহ জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরেই সকাল থেকে রাত পর্যন্ত অফিস সময়ে রোগী দেখে আসছেন তিনি।

    সরেজমিনে, ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে আল বারাকাহ হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত তার চেম্বারে গিয়ে দেখা যায়, ডা. ইমদাদুল হক ইমন রোগী দেখছেন । সেই সাথে জটিল এক রোগীকে সঙ্গে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করাতে হাসপাতালের নিচতলায় নামতেও দেখা যায় তাকে।

    স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকগন অফিসের ছুটি থাকলেও অফিস টাইমে প্রাইভেট চেম্বার নিষেধ।  অথচ এই নিয়ম- নীতির কোন তোয়াক্কাই করছে না এই চিকিৎসক । 

    এ বিষয়ে জানতে চাইলে ডা.এমদাদুল হক ইমন বলেন, তিনি সপ্তাহে শুধুমাত্র বুধবার মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করেন। এত সুবিধা কীভাবে সম্ভব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার আমাকে এই সুবিধা দিয়েছে।”

    তবে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, “অফিস টাইমে কোনো চিকিৎসকের প্রাইভেটে রোগী দেখার সুযোগ নেই। বিষয়টি আমি দেখব।”

    উল্লেখ্য, এই চিকিৎসক সদ্য যোগদান করেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সাজার্রী বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে। এখানে এসেই শুরু করেছে তার অনিয়ম আর দুনীতি। সদ্য বিদায় নেওয়া দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একই কাজ করতেন বলে জানা যায়। এছাড়াও এর আগ ডা. ইমদাদুল হক ইমনের বিরুদ্ধে একাধিক রোগী মৃত্যুর অভিযোগ উঠে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। 

    সচেতন মানুষের দাবি, আর কত অন্যায় করা হলে থামবে এই ডাক্তার এবং আর চোখ খুলবে প্রশাসনের।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…