এইমাত্র
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে: পীর সাহেব চরমোনাই

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

    শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে: পীর সাহেব চরমোনাই

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। ইশতেহারে আমরা পরিস্কারভাবে বলেছি শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। 

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল-১ আসনের গৌরনদী পৌরসভা সংলগ্ন বালুরমাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর আরও বলেছেন, দেশ চালাতে ভালো নেতা ও ভালো নীতি লাগবে। পূর্বে যারা দেশ পরিচালনা করেছিলো তাদের মধ্যে ভালো নেতা ও ভালো নীতি কিছুই ছিলোনা। যে কারনে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। তাদের শাসনামলে বেগমপাড়া তৈরি হয়েছিলো। 

    তিনি আরও বলেছেন, ১৯৭১ সালে আমার দাদা-বাবা হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য আমাদের বাড়িতে নিরাপদভাবে আশ্রয় দিয়েছিলেন।

    আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে হিন্দু ভাইদের উপসনালয়গুলো পাহারা দিয়েছি, তাদের জানমাল রক্ষায় নিরাপত্তা দিয়েছি।

    আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা মার্কা বিজয়ী হলে দেশ নিরাপদ থাকবে। এ দেশের হিন্দুরা নিরাপদ থাকবে। তাইতো হিন্দু ভাইয়েরা হাতপাখাকে বিজয়ী করার জন্য জোট বেঁধেছে।

    ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদীকে একজন ভালো নেতা দাবি করে পীর সাহেব চরমোনাই হাতপাখা মার্কাকে বিজয়ী করতে সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান করেন।

    তিনি আরও বলেছেন, এ দেশ আলেম ওলামায়ের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবেনা তা হতে পারেনা। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আলেমরা সাথে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলাম প্রেমিরা সঙ্গে রয়েছেন।

    পীর সাহেব চরমোনাই বরিশাল-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সরদার মেহেদীকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেয়ার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান করেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার বরিশাল-১ আসনের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার নেতা ওবায়দুল হক নবী, আগৈলঝাড়ার হিন্দু নেতা নিপুল রায়সহ দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…