এইমাত্র
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে জরিমানা
  • সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ২
  • আজ বৃহস্পতিবার, ২২ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গজারিয়ায় ধানের শীষের ফেস্টুন-ব্যানার অপসারণের অভিযোগ

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

    গজারিয়ায় ধানের শীষের ফেস্টুন-ব্যানার অপসারণের অভিযোগ

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর বাউশিয়া (বড়কান্দী) এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল প্রতীক) উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মিছিলটি রাস্তা দিয়ে অতিক্রম করার পরপরই গ্রামের বিভিন্ন স্থানে টানানো ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও ব্যানার খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।

    এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা মিন্টু, ইউপি বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. মান্নান মিয়াজী, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার, মাহাদী ইসলাম বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মহিউদ্দিন মৃধা, যুবদল নেতা আশরাফুল আলম সবুজ, শাহ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বঙ্গ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    প্রতিবাদ সভায় উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা মিন্টু বলেন, “আমার এই ওয়ার্ডে ৫০টিরও বেশি ধানের শীষের ফেস্টুন ও ব্যানার ছিল। ফুটবল প্রতীকের মিছিলের পর এখন একটি ব্যানারও অবশিষ্ট নেই। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মহিউদ্দিন মৃধা বলেন, “স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিছিল থেকে ধানের শীষের ফেস্টুন ও ব্যানার খুলে নেওয়ার ঘটনা ন্যাক্কারজনক। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা জরুরি।”

    অভিযোগের বিষয়ে অভিযুক্ত ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদ থেকে পদত্যাগী মো. হাসমত আলী তাঁতী অভিযোগ অস্বীকার করে বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি ব্যানার খুলে পড়ে গেলে একটি ছোট ছেলে সেটি নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ধানের শীষের লোকজন অপপ্রচার চালাচ্ছে।”

    এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…