এইমাত্র
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • ইরানের সঙ্গে সংঘাতে তিন মার্কিন সেনা নিহত, আহত ৫
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
  • ইরানের রাষ্ট্রদূতকে তলব করল সৌদি আরব
  • ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম, তালিকা দিল অধিদপ্তর
  • খামেনি হত্যাসহ ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা-প্রতিবাদ বাংলাদেশ লেবার পার্টির
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে সুখবর দিলো সৌদি আরব

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

    ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে সুখবর দিলো সৌদি আরব

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

    ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল সৌদি আরব। দেশটি এবার ভিসার জন্য সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম চালু করেছে। 

    মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

    সৌদির পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কেএসএ ভিসা ব্যবস্থা চালু করেছেন। এটি ভিসার আবেদনের জন্য সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম। রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে এ সেবা চালু করা হয়।

    নতুন চালু করা এ প্ল্যাটফর্মে ৩০টির অধিক মন্ত্রণালয়, দপ্তর ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। যার ফলে হজ, ওমরা, পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ কাজের জন্য ভিসার প্রক্রিয়া সহজীকরণ হবে।

    সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, কেএসএ ভিসার নিজস্ব সার্চ ইঞ্জিন রয়েছে। এটি বেশ স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। কোনো ব্যক্তি ভিসার আবেদন করলে তাকে বিভিন্ন সেবার জন্য পরামর্শ ও গাইড করতে সক্ষম। এ ছাড়া প্ল্যাটফর্মগুলোতে আবেদনকারীদের ব্যক্তিগত প্রোফাইল খোলার সুবিধা রয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আনলাইনে ভিসার আবেদন ও গ্রাহকদের সুবিধা অগ্রাধিকার দিতে এ সেবা চালু করা হয়েছে। কেএসএ ভিসার মাধ্যমে বাইরের দেশের নাগরিকরা বেশ উপকৃত হবেন।

     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…