এইমাত্র
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • ইরানের সঙ্গে সংঘাতে তিন মার্কিন সেনা নিহত, আহত ৫
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
  • ইরানের রাষ্ট্রদূতকে তলব করল সৌদি আরব
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে দাদি-নাতনি খুন, ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

    ঈশ্বরদীতে দাদি-নাতনি খুন, ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

    পাবনার ঈশ্বরদীতে আলোচিত সেই দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার হত্যাকাণ্ডের খবর চাউর হওয়ার পর থেকে টানা ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে আজ রবিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।


    গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শরিফ। তিনি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. মোফাজ্জলের ছেলে। সম্পর্কে তিনি নিহত দাদি সুফিয়া খাতুনের ভাগ্নে এবং নাতনি জামিলা আক্তারের চাচা হন।


    পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই শরিফ পলাতক ছিলেন। পুলিশ ও ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি, ব্যাইশলি এবং বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।


    এ বিষয়ে পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রেজিনুর রহমান বলেন, “এই নির্মম হত্যাকাণ্ড আমাদের বিবেককে নাড়া দিয়েছে। ঘটনার পর থেকে আমাদের টিম নির্ঘুম অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখনো কিছু তদন্ত বাকি থাকায় বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে (প্রেস ব্রিফিং) হত্যার প্রকৃত কারণ জানানো হবে।”


    উল্লেখ্য, গত শনিবার সকালে ঈশ্বরদীর ভবানীপুর গ্রাম থেকে দাদি সুফিয়া খাতুন ও তাঁর নাতনি জামিলা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারের দাবিতে তীব্র প্রতিবাদ শুরু হয়।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…