এইমাত্র
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • ইরানের সঙ্গে সংঘাতে তিন মার্কিন সেনা নিহত, আহত ৫
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
  • ইরানের রাষ্ট্রদূতকে তলব করল সৌদি আরব
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ভঙ্গুর অর্থনীতির কারণে অযথা খরচ বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম
    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম

    ভঙ্গুর অর্থনীতির কারণে অযথা খরচ বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম

    মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, “বিগত সময়গুলোতে মানুষকে দেখানোর জন্য অযথা অর্থ খরচ করা হয়েছে। আমাদের এসব অপচয় বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি।”

    রবিবার (১ মার্চ) দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস-এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    চিনিকলের শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি শৃঙ্খলার (সিস্টেম) মধ্যে নিয়ে আসা হবে। সকল অনিয়ম দূর করে আখচাষি, শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এই মিলকে আধুনিকায়নে যা যা করা প্রয়োজন, তার সবটুকুই করা হবে।

    অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে তিনি বলেন, “অনেকেই এখন পর্যন্ত পেনশনের টাকা পাননি। আমাকে বিষয়টি ঈদের আগে দেখার জন্য বলা হয়েছে। আমি চেষ্টা করব অতি দ্রুত যেন এই পেনশনের টাকা তাঁদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা যায়।”

    উৎপাদন সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, “বর্তমানে মিলে প্রতিদিন ১৫শ মেট্রিক টন উৎপাদনের ক্ষমতা রয়েছে। প্রযুক্তি উন্নত করে মিলটি নতুন করে ঢেলে সাজালে উৎপাদন আরও বাড়বে এবং আমরা স্বনির্ভর হতে পারব।” তিনি আরও যোগ করেন, মিলের উৎপাদিত মোলাসেস বাইরে বিক্রি না করে যদি নিজস্ব ডিস্টিলারি তৈরিতে ব্যবহার করা যায়, তবে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি এই প্রতিষ্ঠানটি আরও উন্নত হবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ ও লালপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।

    শপথ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সুগার মিল পরিদর্শন করেন। পরে তিনি বাগাতিপাড়া উপজেলায় পৌঁছালে পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি বাগাতিপাড়া উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…