এইমাত্র
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • ৩ সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আজ মঙ্গলবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    রাজধানীতে আজ বড় দুই দলের সমাবেশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ মে ২০২৪, ০৯:৪৮ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ মে ২০২৪, ০৯:৪৮ এএম

    রাজধানীতে আজ বড় দুই দলের সমাবেশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ মে ২০২৪, ০৯:৪৮ এএম

    রাজধানীতে একই দিনে আবারও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং বিকেল ৩টায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সমাবেশ কর্মসূচী করার কথা রয়েছে।

    শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য দেন।

    তিনি জানান, মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সংসদীয় এলাকা মোহাম্মদপুরের গজনবী রোডে শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

    অন্যদিকে, বিএনপির সহযোগী সংগঠন যুবদল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনের সমাবেশ করবে।

    সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে উপস্থিত থাকবেন।

    গতকাল শুক্রবারও রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…