এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভারতের শেল্টার হোম থেকে বিশেষ পারমিটে দেশে ফিরল ২৮ শিশু

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

    ভারতের শেল্টার হোম থেকে বিশেষ পারমিটে দেশে ফিরল ২৮ শিশু

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

    ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে ৩ থেকে ৭ বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে ২৮ বাংলাদেশি শিশু। এদের অধিকাংশেরই পিতা অথবা মাতা বর্তমানে ভারতের কারাগারে সাজাভোগ করছেন। ফেরত আসাদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে।


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশি শিশুদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে। এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বিজিবি এবং দুই দেশের মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যে ২০ জন ছেলে এবং ৮ জন মেয়ে রয়েছে।


    ফেরত আসা শিশুদের বাড়ি কুড়িগ্রাম, রংপুর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল, নাটোর, কুমিল্লা, খুলনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়।


    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, “ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে তারা তাদের পিতামাতার সাথে বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিল। পরে তারা পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে যায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পিতামাতাদের বিভিন্ন মেয়াদে সাজা হলে শিশুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে আশ্রয় পায়। দীর্ঘ ৩ থেকে ৭ বছর পর দুই দেশের উচ্চপর্যায়ের সমঝোতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরল।”


    ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে শিশুদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে এসব শিশুকে ‘রাইটস যশোর’ (১০ জন), ‘মহিলা আইনজীবী সমিতি’ (৮ জন) এবং ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ (১০ জন) গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেবে।


    বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, ভারত থেকে ফেরত আসা ২৮ শিশুকে থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারি তিনটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।


    রাইটস যশোরের কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান জানান, উন্নত জীবনের প্রলোভনে সীমান্তের অবৈধ পথে এসব শিশু তাদের পিতামাতার সাথে ভারতে গিয়েছিল। আইনি প্রক্রিয়ায় পিতামাতাদের সাজা হলে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের হেফাজতে নেয়। দীর্ঘ সময় পর দুই দেশের সরকারের সহযোগিতায় তারা স্বদেশে ফেরার সুযোগ পেল। শিশুদের যশোরে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে এবং দ্রুত অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।



    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…