এইমাত্র
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • ৩ সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আজ মঙ্গলবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    আজ ঢাকায় আসছেন ডোনাল্ড লু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৯:৪৪ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৯:৪৪ এএম

    আজ ঢাকায় আসছেন ডোনাল্ড লু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৯:৪৪ এএম

    দুদিনের সফরে আজ মঙ্গলবার (১৪ মে) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

    লু’র এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি সে দেশের পররাষ্ট্র দপ্তর আরোপিত ভিসানীতি ও র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করার কথা রয়েছে। 

    ঢাকার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

    সূত্র জানায়, ঢাকা সফরের সময় ডোনাল্ড লু বাংলাদেশরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

    গতকাল সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যারাই বাংলাদেশ সফরে আসুক, আমাদের লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করা।

    প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর ডোনাল্ড লুর এটাই প্রথম ঢাকা সফর। গত বছরের ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সফর করেছিলেন তিনি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…