এইমাত্র
  • পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে: আসিফ মাহমুদ
  • বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে বিশ্বকাপে ভারত–পাকিস্তান মহারণ
  • মুসলিম বিশ্বের শান্তি, স্থিতি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের
  • অ্যান্টার্কটিকায় উল্টো বইছে স্রোত, বাড়ছে লবণাক্ততা
  • যৌন নিপীড়কের নথিতে রাজকন্যা, রাজপুত্ররা যে কারণে আলোচনায়
  • এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত
  • ৯ বছর প্রেমের পর বিয়ে, রেশ না কাটতেই ২ মাসের মাথায় স্বামীকে হত্যা
  • পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি
  • ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়: আরাগচি
  • ফটিকছড়িতে ভোটকেন্দ্রের নিরাপত্তা সরঞ্জাম চুরি!
  • আজ মঙ্গলবার, ১৯ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    এইচএসসি পরীক্ষা ৩০ জুনই শুরু হবে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ জুন ২০২৪, ০১:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ জুন ২০২৪, ০১:০৫ পিএম

    এইচএসসি পরীক্ষা ৩০ জুনই শুরু হবে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ জুন ২০২৪, ০১:০৫ পিএম

    ঘূর্ণিঝড় রেমাল, বন্যা ও শিক্ষার্থীদের আন্দোলনের ‍মুখে আসন্ন এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা। বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষাবোর্ড জানিয়েছে ৩০ জুন থেকেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    শনিবার (১ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু করা নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

    এর আগে, গত ২ এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।‌ সূচি অনুযায়ী, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

    আরইউ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…