এইমাত্র
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম
    ছবি: সংগৃহীত

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে ১৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলো।

    শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে স্বাভাবিকভাবে সকল যানবাহন চলছে বলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।

    জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে ওই সড়কে যানজট সৃষ্টি হতে থাকে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরাতে সময় লাগায় যানজট বাড়তে বাড়তে ৮টার দিকে প্রচণ্ড আকার ধারণ করে। পরে কাভার্ডভ্যান সরিয়ে নিলেও সড়ক স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়। যানবাহনের চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়। পরে দুপুর ১২টার পর হতে যানজট কমতে থাকে। এখন মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

    ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে কোনো যানজট নেই। যানজটের পর যে ধীরগতি ছিল সেটাও এখন নেই। সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…