এইমাত্র
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    তিন দশক পর পাকিস্তানের মাটিতে উইন্ডিজের টেস্ট জয়

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

    তিন দশক পর পাকিস্তানের মাটিতে উইন্ডিজের টেস্ট জয়

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

    ক্যারিবিয়ান বোলারদের তান্ডবে ম্যাচের তৃতীয় দিনেই সমাপ্তি ঘটলো মুলতান টেস্টের। স্বাগতিকদের ১২০ রানে হারিয়ে ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্টে জয় পেয়েছে উইন্ডিজ। ২৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় পাক শিবির।

    সোমবার (২৭ জানুয়ারি) ৪ উইকেটে ৭৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। শুরুতেই ব্যক্তিগত ১৩ রানে সৌদ শাকিল ও ১ রান করা অপরাজিত ব্যাটার কাশিফ ফেরেন ক্যাচ আউটের ফাঁদে।

    ৩৯ রানের জুটি গড়ে ধাক্কা সামালের চেষ্টা চালান মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমান। পার্টনারশিপ ভাঙ্গে ১৫ রানে সালমান সাজঘরে ফিরলে। স্কোরবোর্ডে ২৫ রান যুক্ত করে ফিরে যান রিজওয়ানও।

    গুদাকেশ মোতির বলে ক্যাচ তুলে ফেরেন নোমান আলী। শেষ দিকে সাজিদ খান ফিরলে ৪৪ ওভারে ১৩৩ রানে অলআউট হয় পাকিস্তান।

    দ্বিতীয় ইনিংসে ফাইফারের দেখা পেয়েছেন জোমেল ওয়ারিক্যান। সবশেষ ১৯৯০ সালের নভেম্বরে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল সফরকারীরা। ম্যাচটি হয়েছিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…