এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    পহেলা বৈশাখ নতুন উদ্যমে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়: জিএম কাদের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম

    পহেলা বৈশাখ নতুন উদ্যমে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়: জিএম কাদের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম
    ছবি: সংগৃহীত

    সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের প্রতিও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

    বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পহেলা বৈশাখ অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়। ব্যর্থতার সকল গ্লানী মুছে দিতেই প্রতি বছর নতুন আঙ্গিকে ফিরে আসে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাঙালীর মহা ঐক্যের দিন। এমন উৎসবমূখর দিন ধর্ম, বর্ণ, জাত বা গোত্রের সিমারেখা ভেঙে এক সাথে একই পথে চলতে আমাদের অনুপ্রেরণা।

    তিনি অরও বলেন, মুঘল সম্রাট আকবরের আমলে কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা সন গণনা শুরু হয়। কিন্তু, পহেলা বৈশাখ বাঙালীর সংস্কৃতি লালন ও বিকাশের অসাধারণ অধ্যায় হয়ে ওঠে আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অনুপম উদোগে। ধর্ম, বর্ণ ও জাত বা গোত্রের উর্ধে উঠে সবাইকে পহেলা বৈশাখের উৎসবে সামিল করতে পহেলা বৈশাখ দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন তিনি। এরপর থেকে বাংলাদেশে পহেলা বৈশাখ মানেই রঙিন উৎসবে বাঙালীর প্রাণের সঞ্চার।

    এই মহালগ্নে হুসেইন মুহম্মদ এরশাদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। একইসাথে বাংলা নববর্ষে সবার উন্নতি, সমৃদ্ধি ও বল্যাণ কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। 

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…