এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    কিউবা সরকার পতনের মুখে, চুক্তি করতে চায় তারা: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১২:৩২ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১২:৩২ এএম

    কিউবা সরকার পতনের মুখে, চুক্তি করতে চায় তারা: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১২:৩২ এএম

    কিউবার বর্তমান সরকার খুব শিগগিরই পতনের মুখে পড়তে পারে এবং দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে অত্যন্ত আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

    শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

    সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “কিউবা দ্রুত পতনের দিকে যাচ্ছে। তাঁরা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে খুবই আগ্রহী।” তিনি আরও জানান, কিউবা পরিস্থিতি তদারকি এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিশেষ দায়িত্ব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেওয়া হয়েছে।

    ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তাঁর প্রশাসনের প্রধান অগ্রাধিকার হচ্ছে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাত মোকাবিলা করা।

    তিনি বলেন, “আমরা বর্তমানে ইরান ইস্যুতেই বেশি মনোযোগ দিচ্ছি। এই সমস্যার সমাধানের পর কিউবার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। প্রায় ৫০ বছর পর তাঁরা (কিউবা) সমঝোতার জন্য প্রস্তুত হয়েছে।”

    এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যে, যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবান নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই আক্রমণাত্মক ও সরাসরি মন্তব্য যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে, যা দীর্ঘ কয়েক দশকের কূটনৈতিক অচলাবস্থা নিরসনে প্রভাব ফেলতে পারে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…