এইমাত্র
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু, যাচ্ছিলেন চাচীর মৃত্যুর খবরে

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম

    মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু, যাচ্ছিলেন চাচীর মৃত্যুর খবরে

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম

    চুয়াডাঙ্গায় চাচীর মৃত্যুর সংবাদ শুনে স্বামী মোটরসাইকেলে করে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন বিউটি খাতুন (৪৫) নামের এক গৃহবধূ।

    নিহত বিউটি খাতুন জেলার দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    পারিবারিক সূত্রে জানাযায়, নিকট আত্নীয়র মৃত্যু সংবাদ পেয়ে বিউটি খাতুন তার স্বামী মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর গ্রাম থেকে একই জেলার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামে যাচ্ছিলেন। পথে হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘার পেয়ে গুরুতর আহত হন তিনি।

    তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: ওয়াহিদ মাহমুদ রবিন তাঁকে মৃত ঘোষণা করেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…