এইমাত্র
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিলবোর্ড-ব্যানার অপসারণের নির্দেশ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম

    উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম

    কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় ঘরে ঢুকে লালা বিবি (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লালা বিবি একই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।

    পরিবারের সদস্যদের অভিযোগ, সেহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালা বিবির গলা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাদের ধারণা, পূর্ব থেকে চলমান জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তিনি অভিযোগ করেন, নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

    উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

    তিনি আরও জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…