এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোর বোর্ডে ৫০ কলেজের স্বীকৃতি স্থগিত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

    যশোর বোর্ডে ৫০ কলেজের স্বীকৃতি স্থগিত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

    শর্ত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে ব্যর্থ ৫০ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত করেছে যশোর শিক্ষা বোর্ড। কলেজের অধ্যক্ষরা অনলাইনে একাডেমিক স্বীকতি নবায়ন করার আবেদন করলেও তা স্থগিত করা হয়। বোর্ডের পরিদর্শক প্রফেসর এসএস তৌহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

    বোর্ড সূত্র জানায়, বোর্ডের আওতাধীন ৫৮৬ কলেজের একাদশ শ্রেণিতে আসন ২ লাখ ২১ হাজার ৯৪। এই আসনে ভর্তি হয় ১ লাখ ২৮ হাজার ১৪৪ শিক্ষার্থী। একাদশ শ্রেণিতে বোর্ডের ভর্তির শর্ত হচ্ছে সর্বনিম্ন কলেজে ১০ শিক্ষার্থী ভর্তি করাতে হবে। কিন্তু ৫০ কলেজে ২ থেকে সর্বোচ্চ ৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

    যশোর শিক্ষা বোর্ডের উপকলেজ পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, ৫০ কলেজের একাডেমিক স্বীকৃতি নবায়ন করতে বোর্ডের অনলাইনে আবেদন করেছেন কলেজ অধ্যক্ষরা। নবায়ন করার আগে যাচাইকালে জানানো হয় কলেজগুলো আমাদের শর্ত অনুযায়ী ছাত্র ভর্তি করতে পারেনি। এজন্য তাদের একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে।

    যশোর শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আব্দুল হালিম জানান, একাডেমিক স্বীকৃতি স্থগিত ৫০ কলেজের একাডেমিক স্বীকৃতি নবায়নের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

    যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, শর্তানুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে না পারা কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৫০ কলেজ কম শিক্ষার্থী ভর্তি করার কারণে একাডেমিক স্বীকৃতি স্থাগিত করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে শর্ত অনুযায়ী কম শিক্ষার্থী ভর্তি হওয়া কলেজগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক একই ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষকদের সম্মানের স্বার্থে একাডেমিক স্বীকৃতি স্থগিত হওয়া কলেজগুলোর নাম এখনি প্রকাশ করা হচ্ছে না।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…