এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    প্রবাস

    সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রার সময় নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

    শরিফুল খান প্লাবন, মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
    শরিফুল খান প্লাবন, মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

    সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রার সময় নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

    শরিফুল খান প্লাবন, মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

    কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় নারী-শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোররাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাট সংলগ্ন সৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

    তিনি বলেন, ‘সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন কচ্ছপিয়া ঘাটের কাছে জড়ো হয়েছে- এমন তথ্য পেয়ে কোস্টগার্ড ও পুলিশের দল সেখানে যায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে ২৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

    তিনি জানা, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে- দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র তাদের মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখানো, উচ্চ বেতনের লোভ দেখানো এবং অল্প খরচে বিদেশ পাঠানোর আশ্বাসেই তারা সমুদ্রপথে যাওয়ার ঝুঁকিপূর্ণ পরিকল্পনায় রাজি হন।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘মানবপাচার রোধে কোস্টগার্ডের অভিযান চলমান আছে, ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…