এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    বিয়ে করলেন চ্যাম্পিয়ন হিরো বাঁধন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

    বিয়ে করলেন চ্যাম্পিয়ন হিরো বাঁধন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
    ছবি: সংগৃহীত

    রিয়্যালিটি শো ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো’র চ্যাম্পিয়ন হয়ে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন বাঁধন কুমার। নিয়মিত কাজ করছেন নাটক ও চলচ্চিত্রে।

    বাঁধন জানান, জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। অর্থাৎ বিয়েটা সেরে ফেললেন। পাত্রী মনিষা দে। আজ ঢাকার অদূরে একটি কনভেনশন সেন্টারে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে।

    জানা যায়, পাত্রী মনিষা দে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। দুই পরিবারের সিদ্ধান্তে বসেছেন বিয়ের পিঁড়িতে।

    বাঁধন বলেন, ‘দুই বছর ধরে পরিবার থেকে বিয়ের কথা বলা হচ্ছিল। এ সময়েই মনিষার সঙ্গে পরিচয়। নয় মাসের পরিচয়ের পর বিষয়টি দুই পরিবারকে জানাই। এরপর অভিভাবকদের আলোচনায় ২৬ নভেম্বর বিয়ের আয়োজন করা হয়।’

    আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রীআমেরিকায় ছুটি কাটাতে গিয়ে সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রী

    এর আগে, সাতক্ষীরার একটি রিসোর্টে পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হয় তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

    এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে বাঁধনের দুটি সিনেমা। একটি অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’, অন্যটি কৌশিক শংকর দাশের ‘দাফন’। তিনি আশা করছেন, আগামী বছর প্রেক্ষাগৃহে সিনেমা দুটি মুক্তি পাবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…