এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    মেয়ের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

    মেয়ের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

    প্রথম সন্তানের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরান দম্পতির কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান।

    ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই সুখবরটি জানিয়েছেন গায়ক। তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ প্রথম বারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আমিন।”

    ইমরান জানান, তাদের কন্যার নাম এখনও চূড়ান্ত হয়নি।

    ২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন তিনি।

    ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে পথচলা শুরু করেন ইমরান মাহমুদুল। এরপর একক গায়ক, সংগীত পরিচালক ও নির্মাতা-বহুমাত্রিক পরিচয়ে গত এক যুগে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম সফল সংগীতশিল্পী। তার কণ্ঠের বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে, অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…