এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

    নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
    ছবি: সংগৃহীত

    ৩টি গুরুত্বপূর্ণ অভিযোগ ও দাবিকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

    আজ রবিবার (১৮ জানুয়ারি) ছাত্রদল নেতারা অভিযোগ করেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

    তাদের দাবি, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্ত না নিয়ে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।

    এছাড়া ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে। তাদের মতে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য একটি ভয়াবহ অশনিসংকেত।

    অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা ও সাংবিধানিক দায়িত্ব রক্ষায় ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্র ও ছাত্র রাজনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

    কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…