এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    বিএনপিকে অস্তিত্বহীন করতে গিয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন: এসএম জাহাঙ্গীর

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম
    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম

    বিএনপিকে অস্তিত্বহীন করতে গিয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন: এসএম জাহাঙ্গীর

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, পলাতক হাসিনা বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়েছিলেন, কিন্তু আজ তিনি নিজেই অস্তিত্বহীন হয়ে গেছেন। জুলুম-নির্যাতনের ফল কখনোই ভালো হয় না, আর তার প্রমাণ তিনি নিজেই দেশ ছেড়ে পালিয়েছেন।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণখান ৪৭নং ওয়ার্ডের ফায়দাবাদ চৌরাস্তা প্রাঙ্গণে নির্বাচনের ১৩তম দিনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

    বক্তব্যে এস এম জাহাঙ্গীর বিগত ১৭ বছরের দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন, দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা থেকে শুরু করে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। তিনি বলেন,

    "আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় জেলে ছিলাম, তখন সেখানে আলেমদের সাথে আমাদের দেখা হতো। এই সরকারের জুলুমের কারণে বিএনপির বহু নেতাকর্মীর পরিবার আজ চরম দুর্দশায় দিন কাটাচ্ছে। ভবিষ্যতে আর কোনো নেতাকর্মী যেন এমন অন্যায়ের শিকার না হয়, আমি সেই চেষ্টা করবো।

    বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, পলাতক হাসিনার আমলে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার সময় এসেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন।

    দক্ষিণখান এলাকার বিদ্যমান সমস্যাগুলো নিয়ে দুঃখ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, এই এলাকাটি বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে এই এলাকার প্রতিটি সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার কাজ শুরু করবো।

    গণসংযোগ ও পথসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.কফিল উদ্দিন। এছাড়া দক্ষিণখান ও উত্তরখান থানা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পথসভা শেষে তিনি বিশাল এক মিছিল নিয়ে এলাকার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…