এইমাত্র
  • আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
  • মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি
  • এবার পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মার্কিন-ইসরায়েলের মহড়া
  • প্যারিসে মাস্কের এক্স কার্যালয়ে তল্লাশি
  • প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
  • ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ১৩৯ বিদেশি গ্রেপ্তার
  • কারাবন্দি সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হুমায়রা
  • ৩৫০০ প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত
  • নির্বাচন ও গণভোটে প্রস্তুতির কথা জানালেন সেনাপ্রধান
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    নির্বাচন ও গণভোটে প্রস্তুতির কথা জানালেন সেনাপ্রধান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম

    নির্বাচন ও গণভোটে প্রস্তুতির কথা জানালেন সেনাপ্রধান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
    ফাইল ছবি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রযন্ত্রের সকল সংস্থা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা পরিদর্শন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মাধ্যমে এই তথ্য জানা যায়। 

    সেনাপ্রধান বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে কোনো ধরণের ঘাটতি নেই এবং সেখানে নির্বাচন সফল না হওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই।

    নির্বাচনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সেনাপ্রধান সতর্ক করে বলেন, নির্বাচনের সময় কোথাও কোথাও অর্থ লেনদেন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমতকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। 

    তিনি আরও জানান, প্রতিটি নির্বাচনি আসনেই কিছু চিহ্নিত অপরাধী বা দুষ্কৃতকারী থাকতে পারে, তবে তারা যেন কোনোভাবেই ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিতে না পারে সে ব্যাপারে সশস্ত্র বাহিনী কঠোর অবস্থানে থাকবে। ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে আটক কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

    এদিন গাজীপুর সফরে সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…