এইমাত্র
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নিয়ন্ত্রণহীন বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৮

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

    নিয়ন্ত্রণহীন বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৮

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

    কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা (স্থানীয়ভাবে টমটম) দুমড়ে-মুচড়ে গিয়ে দুইজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে ও টমটমচালক সাবের মিয়া ওরফে লালু এবং একই ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল গ্রামের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে মুনতাহা।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টমটমকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমচালক সাবের মিয়া মারা যান। বাসের চাপায় টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। 

    চিকিৎসকরা জানান, গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কারও কারও অবস্থা সংকটাপন্ন।

    পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কয়েকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

    এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…