এইমাত্র
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, এবার তারা অপেক্ষমাণ রয়েছে: মামুনুল হক

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

    তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, এবার তারা অপেক্ষমাণ রয়েছে: মামুনুল হক

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

    শহীদদের রক্ত থেকে ১১ দলীয় ঐক্য সৃষ্টি হয়েছে। বিগত সরকারের আমলে এ দেশের মানুষকে গুম ও খুন করা হয়েছে। এতে করে এ দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। এ অবস্থা দেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ দেশে দামাল ছেলে রাস্তায় নেমে আসলো। সর্বস্তরের মানুষ ঐক্য তৈরি করে যুদ্ধে নেমেছিল। দেড় হাজার মানুষের শাহাদাত ও ৩০ হাজার মানুষের পঙ্গুত্ব বরণের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।

    বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ থেকে নরসিংদী যাত্রাপথে রাত ৮টায় পৌর শহরের এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (গার্লস্ স্কুল) মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। 

    তিনি আরো বলেন, এ দেশের কৃষকরা সোনার ফসল ফলায়, শ্রমিক ভাই ও বোনেরা শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধি করে, শ্রমিক ভাইয়ের বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধি করে। প্রবাসীরা রাতদিন পরিশ্রম করে রেমিট্যান্স পাঠায়। কিন্তু বিগত দিনে এ দেশের উন্নয়ন না করে আমাদের শাসকরা নিজেদের দেশের সম্পদ নিয়ে বিদেশে বেগম পাড়া গড়েছেন। ৫৪ বছরের রাজনীতির বন্দোবস্তে এ দেশে দুইটি ভূত সাওয়ার হয়েছে। এক নাম্বার ভূত হলো সন্ত্রাস বাদ ও গুন্ডামির তন্ত্র ও দুই নাম্বার ভূত হলো লুটপাট ও দুর্নীতি তন্ত্র। 

    মামুনুল হক আরো বলেন, একবার হয়েছে বিনা ভোটের নির্বাচন, একবার রাতের ভোটে নির্বাচন, একবার হয়েছে ডামি নির্বাচন। এ ভাবে ব্যালটের অধিকার ছিনতাই হয়েছে। এ দেশের তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। এবার তারা অপেক্ষমাণ রয়েছে। এ দেশের মানুষ পরিবর্তন চাই। বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাসবাদ ও গুন্ডামি দেশ থেকে বিতাড়িত করার নির্বাচন আসছে। এটা বাংলাদেশের নতুন বন্দোবস্তে আমূল সংস্কারের নির্বাচন। এবার মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে।

    পথ সভায় কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন ভৈরবের সার্বিক উন্নয়নে রোড ম্যাপে নির্বাচনী ইশতাহার ঘোষণা করেন। ভৈরবের উন্নয়ন নিয়ে নির্বাচনী ইশতাহারে তিনি বলেন, ভৈরব জেলা বাস্তায়ন ও কুলিয়ারচরের উন্নয়ন করা হবে। দুর্নীতি মুক্ত ও স্মার্ট নাগরিক সমাজ, নিরাপদ সমাজ, মাদক ছিনতাই ও সন্ত্রাস নির্মূল করা, আধুনিক স্বাস্থ্য সেবা ভৈরব কুলিয়ারচরের মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো, শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়ন করা, সংস্কৃতির বিকাশ ও কালচারাল সেন্টার নির্মাণ করা, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষকের অধিকার নিশ্চিত করা, লঞ্চঘাট ও বাস টার্মিনাল ইজারা মুক্ত করা, নদী ভাঙন রোধ ও ভৈরবে রক্ষাবাঁধ তৈরি করা, ভূমিদস্যুমুক্ত অঞ্চল ও জমির অধিকার আদায় করা, পাদুকা শিল্পের আধুনিকায়ন ও বিশ্বায়ন করা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষা করা, আধুনিক বিনোদন ও দূষণমুক্ত পরিবেশ তৈরি করা, দক্ষ জনশক্তি ও স্মার্ট কর্মসংস্থান তৈরি করা, শিল্প ও ব্যাবসা প্রসার ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করা, খেলা ধুলার প্রসার ও মাদকমুক্ত তরুণ সমাজ গড়া, যানজট নিরসন ও উন্নয়ন ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলা। 

    তিনি আরো বলেন, ১৭টি ইশতাহার ঘোষণা হলেও আরো তিনটি ভৈরববাসীর সাথে আলোচনা করে তাদের চাহিদা মতো ইশতাহার তৈরি করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমীর মাওলানা কবির হোসাইন এর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম যোগদানকৃত কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শরিফুল হক জয়, কিশোরগঞ্জ জেলার গণঅধিকার পরিষদ যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজল, জনতার দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব নুরুল কাদের সোহেল প্রমুখ৷ 

     পথ সভায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন বলেন, বাংলার মাটিতে আর কোন আলেমদেরকে রাজাকার বলা যাবে না। আমরা আলেমদের বিরুদ্ধে যুদ্ধ করি নাই। আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমরা জুলাই আন্দোলন করেছি। আমরা নতুনভাবে বাংলাদেশ নির্মাণ করতে চাই। বিচারের নামে একটি দল বাণিজ্য করছে। পুলিশকে ব্যবহার করছে। পুলিশকে প্রশ্নবিদ্ধ করছে। ১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে ১০০ দিনের মধ্যে ভৈরবকে জেলা করা হবে। 

    বিকাল থেকে পথসভা ঘিরে ভৈরব-কুলিয়ারচরের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার মানুষ রিকশা মার্কার সমর্থনে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়। জামায়াত ইসলামের ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মতিন এর সঞ্চালনায় ১১ দলীয় ঐক্য সমর্থিত নেতারা বক্তব্য রাখেন।  

    আলোচনা শেষে ভৈরবকে জেলা করার দাবি পূরণের আশ্বাস দিয়ে ভৈরব-কুলিয়ারচর আসনে মাওলানা আতাউল্লাহ আমীনকে বিপুল ভোটে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান ১১ দলীয় জোটের শীর্ষ নেতা আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। 

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…