এইমাত্র
  • দেবীগঞ্জে প্রশাসকের বাগানে ওয়াকওয়ে নির্মাণ নিয়ে সমালোচনা
  • কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
  • দুবাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ট্রাম্পের ‘ইরান যুদ্ধ’ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট
  • নিজ অফিস কক্ষে ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়

    কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
    কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

    সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়

    কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন ভোটার ও তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।


    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত সোনারগাঁয়ের টিপরদী এলাকার পানাম ফুড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।


    সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জাব্বার, জেলা আমীর আলহাজ মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা সভাপতি আকরাম হোসাইন, এনসিপির কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদসহ শতাধিক শিক্ষার্থী।


    ড. ইকবাল বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পায়নে উন্নয়নের মাধ্যমে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত, কর্মসংস্থান সৃষ্টি এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রথমে মাওলানা শাহজাহান শিবলীকে মনোনয়ন দেওয়া হলেও মাঠপর্যায়ের জরিপ, জনগণের মতামত ও তৃণমূল কর্মীদের প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।


    তিনি দাবি করেন, শিগগিরই মাওলানা শাহজাহান শিবলী সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটপ্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রতি সমর্থন জানাবেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…