এইমাত্র
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস
  • মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • নোয়াখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে প্রার্থীর পক্ষে স্লোগান, দুই শিক্ষককে নোটিশ
  • ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের ১৩১টি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
  • সিরাজদিখানে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

    লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম

    লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে এ ইশতেহার ঘোষণা করা হয়।

    এ সময় লিখিতভাবে ইশতেহার পাঠ করেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী এ আর হাফিজ উল্লাহ। ইশতেহারে ১৭ দফায় ৬২টি পয়েন্টে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

    ইশতেহারে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ এবং ভুলুয়া নদী খননের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সমস্যা নিরসন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সমাজ সংস্কার, স্বাস্থ্য নিরাপত্তা, নারী শিক্ষা ও নিরাপত্তা, কৃষি সম্প্রসারণ, মৌলিক সেবা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ ও বাজার সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়গুলোও উল্লেখ করা হয়।

    ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, সদস্য সচিব মাওলানা হুমায়ুন কবির, সাবেক কমলনগর উপজেলা আমীর ডা. নুর উদ্দিন মাহমুদ, উপজেলা আমীর আবুল খায়ের, রামগতি পৌরসভার আমীর মাওলানা আবুল খায়ের, রামগতি উপজেলা আমীর মাওলানা আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…