এইমাত্র
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস
  • মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • নোয়াখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে প্রার্থীর পক্ষে স্লোগান, দুই শিক্ষককে নোটিশ
  • ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের ১৩১টি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
  • সিরাজদিখানে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    এনআইটেকের ফ্রন্টিয়ার গবেষক দলে আমন্ত্রণ পেলেন ববি শিক্ষক

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম

    এনআইটেকের ফ্রন্টিয়ার গবেষক দলে আমন্ত্রণ পেলেন ববি শিক্ষক

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম

    জাপানের খ্যাতনামা নাগোয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটেক)-এর ফ্রন্টিয়ার গবেষণা প্রতিষ্ঠানে গবেষক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফ উল ইসলাম। তিনি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    এনআইটেকের প্রেসিডেন্ট (উপাচার্য) ওবাতা মাকোতো স্বাক্ষরিত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমন্ত্রণ অনুযায়ী গবেষক দলে যোগ দিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) জাপানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।

    উল্লেখ্য, এনআইটেকের ফ্রন্টিয়ার গবেষণা প্রতিষ্ঠান প্রযুক্তি, উদ্ভাবন এবং সমসাময়িক গবেষণাক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে কাজ করে থাকে। এখানে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষাবিদরা যৌথভাবে গবেষণার সুযোগ পেয়ে থাকেন।

    ড. আরিফ উল ইসলাম জানান, তিনি বর্তমানে এনআইটেকের গবেষকদের সঙ্গে যৌথভাবে একটি থার্মোইলেকট্রিক ডিভাইস উন্নয়নের কাজে যুক্ত রয়েছেন। এই ডিভাইস মানবদেহের তাপমাত্রা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যা ভবিষ্যতে পরিধানযোগ্য (ওয়্যারেবল) ডিভাইসসহ মেডিকেল ও হেলথকেয়ার অ্যাপ্লিকেশনে ব্যবহৃত যন্ত্রের জন্য টেকসই বিদ্যুৎ উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    তিনি আরও জানান, গবেষণায় ব্যবহৃত কোয়ান্টাম ডট (কিউডি) ভিত্তিক স্যাম্পলগুলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ন্যানোটেকনোলজি ও এনার্জি ডিভাইস ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়েছে। ল্যাবের তরুণ গবেষকরা সফলভাবে এসব স্যাম্পলের ফ্যাব্রিকেশন সম্পন্ন করেছেন এবং ইতোমধ্যে ডিভাইস উন্নয়নের কাজ শুরু হয়েছে।

    ড. আরিফ উল ইসলাম বলেন, এই যৌথ গবেষণা প্রকল্প এনআইটেক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

    ড. আরিফ উল ইসলামের এই আন্তর্জাতিক সাফল্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেন, তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তরুণ গবেষকদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…