এইমাত্র
  • ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
  • এবার সারাদেশে ভোটের চিত্র একরকম, গোপালগঞ্জে অন্যরকম
  • মনিপুর উচ্চ বিদ্যালয়ে ভোট দিলেন জামায়াত আমির
  • উৎসবমুখর পরিবেশ, ভোট কেন্দ্রে আসুন: নাহিদ ইসলাম
  • সুষ্ঠু নির্বাচন হলে পরাজয় মেনে নেব: ব্যারিস্টার ফুয়াদ
  • ফরিদপুরে দুই ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ভোট দিয়ে যে আহ্বান হাসনাত আবদুল্লাহর
  • যশোর- ১ আসনে বিপুল উৎসাহে ভোট গ্রহন চলছে
  • যেকোনো মূল্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ
  • পাকুন্দিয়ায় মোনাজাতের মাধ্যমে ভোট প্রদান শুরু করলেন ভোটাররা
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ, সকাল থেকেই লাইনে ভোটাররা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

    ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ, সকাল থেকেই লাইনে ভোটাররা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম


    ভোরের কুয়াশা ঠেলে রাজধানীর আকাশ যখন পরিষ্কার হতে শুরু করেছে, তখনই ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ হতে শুরু করেছে মানুষের সারি। নির্ধারিত সময়ের আগেই হাতে এনআইডি কার্ড নিয়ে কেন্দ্রে পৌঁছেছেন অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই আবহে উৎসবের আমেজ এখন শহরজুড়ে।


    আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার পর থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের এমন প্রাণবন্ত উপস্থিতি দেখা গেছে।


    বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ শুরুর আগেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তারা ব্যালট বক্স সিলগালাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করছেন। প্রত্যেক ভোটারের জাতীয় পরিচয়পত্র যাচাই করে তবেই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।


    এই কেন্দ্রে ভোট দিতে আসা হাসান নামের এক ভোটার নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘চমৎকার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছি। অনেক ভালো লাগছে।’


    নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রাজধানীজুড়েই নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ নিরাপত্তা ছাড়াও বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ এবং ক্রাইম সিন ভ্যান স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহলে আছে।



    নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর। এ ছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।


    ভোটের মাঠে যেকোনো ধরনের নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে নিয়োজিত রয়েছেন ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


    বিশাল এই নির্বাচনী কর্মযজ্ঞ তদারকি করতে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিও চোখে পড়ার মতো। ইসির আমন্ত্রণে ও স্বেচ্ছায় আসা ৩৩৫ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১৫৬ জন বিদেশি সাংবাদিক ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি দেশীয় ৮০টি সংস্থার প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষকও এই নির্বাচনে নজরদারি করছেন।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…