এইমাত্র
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • ৯ বছর পর নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ
  • জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
  • ভোট দিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার
  • ভোট দিলেন নাজমুল মোস্তফা আমিন
  • মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
  • খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
  • রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক
  • নীলফামারীতে হুইলচেয়ারে এসে ভোট দিলেন ৭৫ বছরের রফিকুল
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নিজ কেন্দ্রে ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ 

    যত বেলা গড়াবে ততই বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাবো: হাসনাত আবদুল্লাহ

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

    যত বেলা গড়াবে ততই বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাবো: হাসনাত আবদুল্লাহ

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম



    কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ বলেছেন, যত বেলা গড়াবে ততই আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাবো। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে তিনি বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।


    বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ভোট দিয়ে বের হয়ে তিনি জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের খোঁজখবর নিচ্ছেন এবং এখন পর্যন্ত কোথাও টেকনিক্যাল কিংবা প্রক্রিয়াগত কোনো জটিলতার খবর তার কাছে আসেনি।


    হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাই নির্বাচন হোক শংকামুক্ত ও উৎসবমুখর। ভোট ভয়ের বিষয় নয়, এটি মানুষের সাংবিধানিক অধিকার। জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। দেবিদ্বারের মানুষের প্রতি আমার আহবান, যাকে ইচ্ছা তাকেই ভোট দিন। ভোটের কারণে যেন কোনো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়, সেটাই প্রত্যাশা।


    তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত করতে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলে জনগণের রায়ই শেষ কথা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই ১১ দলীয় জোট প্রার্থী।


    এদিকে, একটই পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭টি ও নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ১১৬টি। তন্মধ্যে ১৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে সনাক্ত করেছে জেলা রিটানিক কর্মকর্তার কার্যালয়।


    কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রয়োজনীয় সব প্রস্তুতি সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে এবং আজ একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…