দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান।
তিনি বলেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী। দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
তারেক রহমান বলেন, ‘সারা বাংলাদেশের খবর এখনো আমরা পাইনি। গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি।
যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন-শৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে।’
এমআর-২