এইমাত্র
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • ৯ বছর পর নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ
  • জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
  • ভোট দিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার
  • ভোট দিলেন নাজমুল মোস্তফা আমিন
  • মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
  • খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
  • রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক
  • নীলফামারীতে হুইলচেয়ারে এসে ভোট দিলেন ৭৫ বছরের রফিকুল
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চট্টগ্রাম-১৫: ভোট দিলেন জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

    চট্টগ্রাম-১৫: ভোট দিলেন জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায়।


    ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজাহান চৌধুরী বলেন, “আমি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হয়, তাহলে জনগণের রায় যাই হোক আমরা তা মেনে নেব।”


    তিনি আরও বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সবার দায়িত্ব রয়েছে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।


    এদিকে সকাল থেকে কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


    চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত, বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…