এইমাত্র
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • ৯ বছর পর নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ
  • জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
  • ভোট দিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার
  • ভোট দিলেন নাজমুল মোস্তফা আমিন
  • মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
  • খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
  • রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক
  • নীলফামারীতে হুইলচেয়ারে এসে ভোট দিলেন ৭৫ বছরের রফিকুল
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    আমাদের নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে: জারা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম

    আমাদের নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে: জারা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
    সংগৃহীত ছবি

    বিভিন্ন কেন্দ্রে নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৯ আসনের সতন্ত্র প্রার্থী তাসনিম জারা।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।


    তাসনিম জারা বলেন, বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশে বাঁধা দেয়া হচ্ছে। নানা অজুহাতে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে।

     

    ঢাকা-৯ আসনের সতন্ত্র প্রার্থী বলেন, ‘আমাদের চাওয়া সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন।’

      

    সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

     

    দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

       

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…