এইমাত্র
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • বিএনপির হারুনকে হারিয়ে জয় তুলে নিলেন জামায়াতের বুলবুল
  • পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নুর
  • নির্বাচনি ফলাফল: বিএনপি জোট ৭০, জামায়াত ২৭
  • বেশ কিছু আসনে ভোট গণনা হলেও ঘোষণা করা হচ্ছে না : জামায়াত আমির
  • নতুন সংবিধান প্রশ্নে কাজাখস্তানে গণভোট ১৫ মার্চ
  • ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    হেরে গেলেন গোলাম পরওয়ার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম

    হেরে গেলেন গোলাম পরওয়ার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম

    খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন।

    ওই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার (লবি)। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট।

    তিনি ভোট বেশি পেয়েছেন দুই হাজার ৭০২।

    জানা যায়, খুলনা-৫ আসনে মোট ১৫০টি কেন্দ্র রয়েছে। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। আসনটি ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…