এইমাত্র
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম

    ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম

    আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দৃষ্টিশক্তির ৮৫ শতাংশই হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন। কারাবন্দি অবস্থায় নানা জটিলতার কারণে তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে। সুপ্রিম কোর্টে জমা পড়া এক মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য।


    ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার অভিযোগ করেছেন, টানা তিন মাস অভিযোগ জানানোর পরও কারা কর্তৃপক্ষ তার চোখের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেয়নি।


    গত ১০ ফেব্রুয়ারি দুই ঘণ্টা ধরে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ এবং কারাগার পরিদর্শন করেন সালমান সাফদার। এরপর বুধবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে সাত পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেন ওই আইনজীবী।


    সুপ্রিম কোর্টে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান গত তিন মাসে দ্রুত দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং এক পর্যায়ে তার ডান চোখে হঠাৎ সম্পূর্ণ দৃষ্টি চলে যায়।


    গত ৬ ফেব্রুয়ারির একটি মেডিকেল রিপোর্টে তার রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন রোগ নির্ণয় করা হয়। এ রোগে চোখে রক্ত জমাট বেঁধে রেটিনার মারাত্মক ক্ষতি করতে পারে।


    প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, চিকিৎসায় আরও বিলম্ব হলে ইমরান খানের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। এতে তার ব্যক্তিগত চিকিৎসকসহ বিশেষজ্ঞদের মাধ্যমে দ্রুত স্বাধীন মেডিকেল বোর্ড গঠনের সুপারিশ করা হয়েছে।


    প্রতিবেদন জমা দেওয়ার পর সুপ্রিম কোর্ট দ্রুত ব্যবস্থা নিয়ে ইমরান খানের চোখ পরীক্ষা করতে একটি মেডিকেল টিম গঠনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যে অবস্থানরত তার দুই ছেলের সঙ্গে ফোনে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি বলেন, ইমরার খানের স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এ ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন ছিল।


    সূত্র: আল-জাজিরা


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…