এইমাত্র
  • নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের প্রার্থীরা জয়ী
  • কানাডা ইস্যুতে এবার ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান
  • পিরোজপুরে দুইটিতে বিএনপি, ১ টিতে জামায়াত বিজয়ী
  • ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন
  • তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
  • মা-ভাইকে হত্যার পর স্কুলকে রক্তে ভাসাল ‘১৮ বছরের তরুণী’
  • ঢাকার ২০টি আসনে তীরে এসে তরী ডুবল যাদের
  • গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট
  • আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেহেরপুরের দু’টি আসনেই জামায়াত প্রার্থীরা বিজয়ী

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম
    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম

    মেহেরপুরের দু’টি আসনেই জামায়াত প্রার্থীরা বিজয়ী

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম

    মেহেরপুর জেলার দু’টি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন— মেহেরপুর-১ আসনে জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান এবং মেহেরপুর-২ আসনে জামায়াত নেতা নাজমুল হুদা।


    বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেন্দ্রভিত্তিক ফলাফল একীভূত করার প্রক্রিয়া চলছে।


    মেহেরপুর-১ (সদর-মুজিবনগর): এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দীন খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২১,১৬১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাসুদ অরুণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০৪,৭৭৯ ভোট।


    মেহেরপুর-২ (গাংনী): এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হুদা দাঁড়িপাল্লা প্রতীকে ৯৪,৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য ও বিএনপি প্রার্থী আমজাদ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫,৯৪১ ভোট।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…